কালচার

এবনে গোলাম সামাদের মৃত্যুবার্ষিকীতে রাজশাহীতে আলোচনা সভা

পৌষ প্রতিবেদক

বহুমাত্রিক চিন্তাবিদ, সমাজবিজ্ঞানী ও কলামিস্ট এবনে গোলাম সামাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় শহরের শাহ মখদুম কলেজে এ সভা অনুষ্ঠিত হবে।

‘পরিচয় সংস্কৃতি সংসদ, রাজশাহী’র আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাসেম।

সভায় কী-নোট উপস্থাপন করবেন কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন। আলোচনায় অংশ নেবেন কথাশিল্পী ও প্রাবন্ধিক ড. নাজিব ওয়াদুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ হোসাইন আহমেদ মেহদী, কবি ও প্রাবন্ধিক খুরশীদ আলম বাবু এবং গবেষক ও লেখক ড. সায়ীদ ওয়াকিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কবি ও গবেষক অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।

আয়োজকরা জানান, এবনে গোলাম সামাদের চিন্তা, সমাজভাবনা, গবেষণা ও লেখালেখির নানা দিক নিয়ে আলোচনার মধ্য দিয়ে তার অবদান মূল্যায়ন করা হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

 

Leave a Comment

বিজ্ঞাপন

সম্পাদক : মীর হেলাল । শিল্প নির্দেশক : বদরুল হায়দার । © 2023 পৌষ
editor@poushh.com । তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা । 01914 441 825